Business

নারায়ণমূর্তিকে কাঠগড়ায় চাপিয়ে ইনফোসিস থেকে ইস্তফা দিলেন বিশাল সিক্কা

ভারতের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের সিইও ও এমডি পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন বিশাল সিক্কা। ক্যালিফোর্নিয়ার এই আইটি প্রযুক্তি কর্তা বেঙ্গালুরুর সংস্থা ইনফোসিস থেকে শুক্রবার ইস্তফা দেন। তাঁর ইস্তফায় কার্যতই সংস্থায় কোণঠাসা ইনফোসিসের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান এনআর নারায়ণমূর্তি। সংস্থার বোর্ডই পরিস্কার ক্ষোভ উগরে জানিয়েছে বিশাল সিক্কার এভাবে সংস্থা থেকে পদত্যাগের কারণ স্বয়ং নারায়ণমূর্তি। তাঁর করা ক্রমাগত অপমান সহ্য করতে না পেরেই ইস্তফা দিয়েছেন সিক্কা।

বোর্ডের সম্পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও বিশাল সিক্কার ইস্তফার কারণ হিসাবে নারায়ণমূর্তির সাম্প্রতিক একটি চিঠিকে কাঠগড়ায় চাপিয়েছে ইনফোসিস বোর্ড। ফাঁস হওয়া ই-মেলে নারায়ণমূর্তি বারবার বিশাল সিক্কাকে ছোট করতে তাঁকে চিফ টেকনোলজি অফিসার হিসাবে ব্যাখ্যা করতে চেয়েছেন। বলার চেষ্টা করেছেন বিশাল চিফ টেকনোলজি অফিসার হিসাবেই মানানসই। চিফ একজিকিউটিভ অফিসার হিসাবে নন।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026