World

কাদামাটির ধ্বসে চাপা পড়ে হারিয়ে গেল আস্ত গ্রাম, মৃত ৫

কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছিল। আলগা হচ্ছিল পাহাড়ি এলাকার মাটি। ধ্বস নামার সম্ভাবনা একটা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল বৃহস্পতিবার। কাদা মাটির ধ্বসে চাপা পড়ে গেল ইন্দোনেশিয়ার জাকার্তার ১টি কৃষক অধ্যুষিত গ্রাম। এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ভয়ঙ্কর ধ্বসটি নামে জাভা দ্বীপ সংলগ্ন বেরবেস জেলায়। সেইসময় পাহাড়ের পাদদেশে ধান জমিতে কাজ করছিলেন বহু কৃষক। আচমকাই তাঁরা ভূমিধ্বসের কবলে পড়েন। ধ্বসের অতর্কিত হামলার গ্রাস থেকে বাঁচতে পারেননি অনেকেই। ভূমিধ্বসের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ কৃষকের। নিখোঁজ ১৫ জন। ধ্বসের নিচে চাপা পড়ে আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধ্বস নামার আকস্মিকতা কাটিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করে দেন প্রাণে বেঁচে যাওয়া গ্রামবাসীরা। পরে তাঁদের সাহায্য করতে ভূমিধ্বসে আক্রান্ত গ্রামগুলিতে উদ্ধারকারী দল পৌঁছয়। বহু মানুষকে এরফলে ধ্বসের নিচে সমাধিস্থ হওয়ার হাত থেকে বাঁচানো গেছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। তবে আশঙ্কার মেঘ এখনও কাটেনি। কাদামাটির স্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে অনুমান প্রশাসনের। তাঁদের দ্রুত উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দল। অন্যদিকে জাভা দ্বীপের বেশ কিছু পাহাড়ি অঞ্চলের মাটি আলগা থাকায় ফের ধ্বসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন। সেইসব অঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য ভূমিধ্বসের বিষয়ে সতর্ক করেছে প্রশাসন।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026