World

ছবির নেশায় আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গেলেন মহিলা

এমন অনেক আগ্নেয়গিরি আছে যা পর্যটকদের দেখতে নিয়ে যাওয়া হয়। ছবি তুলতে গিয়ে তেমনই একটি আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে গেলেন এক মহিলা।

স্বামীর সঙ্গে বেড়াতে এসেছিলেন তিনি। আগ্নেয়গিরি ভয়ংকর, আবার মানুষের কাছে এক অন্যতম কৌতূহলের জিনিসও। তাই আগ্নেয়গিরি দেখার সুযোগ পেলে মানুষ ছাড়তে চান না। একবার জ্বালামুখে উঁকি দিয়ে দেখতে চান নিচেটা কেমন। যেখান থেকে বেরিয়ে আসে লাভার স্রোত।

পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হওয়া এমনই একটি আগ্নেয়গিরি দেখতে একজন গাইড নিয়ে ওই দম্পতি হাজির হয়েছিলেন একদম আগ্নেয়গিরির জ্বালামুখের সামনে।

ইন্দোনেশিয়ার ইজেন এমন এক আগ্নেয়গিরি যার জ্বালামুখের ধার পর্যন্ত পৌঁছতে পারেন পর্যটকেরা। গাইড ২ জনকে নিয়ে সেখানে পৌঁছলে ওই মহিলা ছবি তুলতে শুরু করেন।

এই সময় ছবি তোলার জন্য তিনি জ্বালামুখের খুব কাছে যাওয়ার চেষ্টা করলে গাইড তাঁকে বারণ করতে থাকেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এগিয়ে যান।

তারপর আচমকাই তাঁর পা পর্যন্ত ঝুলতে থাকা পোশাকে পা যায় জড়িয়ে। তখন তিনি একদম জ্বালামুখের ধারে। সামনেই খাদের মত গহ্বরে ঢুকে গেছে জ্বালামুখটি। পায়ে পোশাক জড়িয়ে মহিলা টাল সামলাতে না পেরে উল্টে যান জ্বালামুখের গহ্বরের মধ্যে।

তাঁকে উদ্ধারের চেষ্টা দ্রুত শুরু হয়। প্রায় ২ ঘণ্টা পর উদ্ধারকারীরা তাঁকে তুলে আনেন। তবে তাঁর দেহে প্রাণ ছিলনা। ওই চিনা দম্পতির ঘটনা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। স্ত্রীকে এভাবে হারিয়ে ভেঙে পড়েন স্বামী। প্রসঙ্গত ইজেন আগ্নেয়গিরিটি তার নীল লাভা স্রোতের জন্য বিখ্যাত।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026