World

সবুজের মাঝে উজ্জ্বল নীল চোখ নিয়ে চেয়ে থাকে একচক্ষু দানব

এ দেখে বিশ্বাস করা কঠিন। এক ধোঁয়া ওঠা উজ্জ্বল নীল চোখে আকাশের দিকে চেয়ে আছে একচক্ষু দানব। সুন্দর আর ভয় এখানে মিলেমিশে একাকার।

চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ বনানী। পাহাড় আর সবুজ জঙ্গলের মাঝে একটি পাহাড় তার একাধিক বৈশিষ্ট্যের জন্য সবার চেয়ে আলাদা। যার মাথার ওপর একটি বিশাল গোল চোখ চেয়ে থাকে আকাশের দিকে। চোখ জুড়ে টলটল করে উজ্জ্বল নীল জল। যার আশপাশ দিয়ে বার হতে থাকে মৃদুমন্দ ধোঁয়া। আর এই জলের চারধারে ছড়িয়ে থাকে উজ্জ্বল হলুদ রংয়ের শুকনো জমি।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ইজেন আগ্নেয়গিরির জ্বালামুখ জুড়ে তৈরি হয়েছে একটি হ্রদ। যা স্রেফ মিষ্টি জলের হ্রদ নয়। কাওয়া ইজেন হ্রদ আসলে একটি তীব্র অ্যাসিডের জল।

আগ্নেয়গিরির পেটের মধ্যে জ্বলতে থাকা আগুন সালফিউরিক গ্যাস নির্গত করতে থাকে। যা ওই অনেক ধরনের ধাতু মেশা ঘন তরলের সঙ্গে বিক্রিয়া করে। ফলে সেখানে তৈরি হয় সালফার মেশা এক তরল। যার রং হয় উজ্জ্বল নীল।

এমন এক উজ্জ্বল নীল যা রাতের অন্ধকারেও জ্বল জ্বল করতে থাকে। তাই অনেকে রাতের অন্ধকারেও এই হ্রদকে কেমন লাগে তা দেখার জন্য মুখিয়ে থাকেন।

এই হ্রদের চারধারে যে পাথুরে অংশ রয়েছে সেখানে আবার উজ্জ্বল নীল নয়, উজ্জ্বল হলুদ রংয়ের স্তর দেখতে পাওয়া যায়। যা শুকিয়ে যাওয়া সালফারের কারণে তৈরি হয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

এই হ্রদ দেখতে অনেক পর্যটক আকাশ পথে চক্কর দেন। আবার অনেকে ৩ ঘণ্টার লড়াইয়ে পৌঁছে যান আগ্নেয়গিরির মাথায় থাকা সেই হ্রদের ধারে। একদম পাশ থেকে দাঁড়িয়ে দেখেন প্রকৃতির এই ভয়ংকর সুন্দর সৃষ্টিকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026