ইন্দোনেশীয় বিয়ে, প্রতীকী ছবি
যখন ১৪ বছর বয়স তখন প্রথম বিয়েটা করে ফেলেন তিনি। পাত্রী ছিলেন তাঁর চেয়ে ২ বছর বড়। সে সময় তাঁর ব্যবহার ভাল লাগেনি তাঁর স্ত্রীর। এমনটাই একটি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। ফলে ২ বছরের দাম্পত্য জীবন কাটানোর পর সেই সম্পর্কে ইতি ঘটে।
এই বিবাহবিচ্ছেদের পর একটা ক্ষোভ পেয়ে বসে তাঁকে। তিনি আধ্যাত্মিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাও করেন। এরপর এমন হয় যে তাঁর কথায় মেয়েরা তাঁর প্রেমে পড়তে শুরু করেন। এটা নিজেই জানিয়েছেন কান নামে ইন্দোনেশিয়ার জাভার ওই বাসিন্দা।
কানের দাবি, তিনি কোনও মেয়েকে ফেরাতে পারতেন না। তাই তাঁদের বিয়ে করতেন। এভাবেই বিয়ে করতে করতে এই ৬১ বছর বয়সে এসে ৮৭টা বিয়ে তিনি সেরে ফেলেছেন।
৮৬ তম বার যাঁকে বিয়ে করেছিলেন তাঁর সঙ্গে বিয়েটা ১ মাসও টেকেনি। কিন্তু কীভাবে যেন ২ জনের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সেই সম্পর্কের টানে ৮৬ তম বার বিয়ে করা পাত্রীকে ডিভোর্স দিয়েও তাঁকেই ফের বিয়ে করতে চলেছেন কান।
স্থানীয়দের মধ্যে কানকে ডাকা হয় প্লেবয় কিং নামে। তাঁকে এলাকার মানুষ প্লেবয় কিং নামেই বেশি ডাকেন। এখন তাঁর বয়স ৬১ বছর। এই ৬১ বছর বয়সে তিনি ৮৮ তম বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
পাত্রীকে আগেও বিয়ে করেছিলেন কান। ফলে তাঁর চেনা। কিন্তু কোথায় থামবেন তিনি? বিয়েতে কি কানের সেঞ্চুরি হবে? অনেকেই এই প্রশ্ন করলেও তার সদুত্তর মেলেনি।
এটাও জানা যায় না যে কান এতগুলো বিয়ে তো করেছেন, কিন্তু তাঁর সন্তান সংখ্যা কত! তবে ৮৮ তম বিয়েতে যে তিনি বসতে চলেছেন এটা নিশ্চিত।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…