প্রবল সাইক্লোনে তছনছ ইন্দোনেশিয়া, ছবি - আইএএনএস
ভূমিকম্প শুরু হতেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে মাটি থরথর করে কাঁপছে। কম্পনের তীব্রতাই ছিল সেই পর্যায়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১, যা খাতায় কলমে তীব্র ভূমিকম্প হিসাবেই পরিচিত।
এই মাত্রার কম্পন মানেই প্রবল ক্ষয়ক্ষতিও। এই কম্পনের জেরে প্রায় দেড় হাজারের কাছে বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। তা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
৪০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। কম্পনের ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে।
ভূমিকম্পে পূর্ব জাভা তছনছ হয়ে গেছে। তার আগেই কিন্তু ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেনগারা প্রদেশ তছনছ হয়েছে সাইক্লোনের দাপটে।
সাইক্লোন সেরোজা আছড়ে পড়ার পর সেখানে কার্যত মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ১১৭ জনের মৃত্যু হয়েছে। ৪৫ জনের ওপর মানুষের কোনও খোঁজ নেই।
তছনছ হয়ে গেছে অসংখ্য বাড়িঘর। অগুন্তি গাছ উপড়ে গেছে। মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। রাতদিন এক করে চলছে উদ্ধারকাজ।
তারপরেও এখনও ধ্বংসের চিহ্নই সর্বত্র ছড়িয়ে রয়েছে পূর্ব নুসা তেনগারা প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…