World

প্রবল ভূমিকম্পে মৃত ৮

প্রবল ভূমিকম্পের জেরে মৃত্যু হল ৮ জনের। ২০ জন গুরুতর জখম হয়েছেন। প্রবল কম্পন অনুভূত হওয়ার পর বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালান। যে সংখ্যাটা নেহাত কম নয়। প্রায় ৮ হাজার! কম্পন অনুভূত হয় স্থানীয় সময় সকাল ৬টা ৪৬ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৬.৫। যা মাঝারি মাত্রার কম্পন হলেও তার তীব্রতা যথেষ্ট পরিমাণে অনুভূত হয়েছে।

বৃহস্পতিবার এই ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশে। কম্পনের জেরে বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে রাস্তায় চলে আসেন। তখন শহর পুরো জেগে ওঠেনি। তার আগেই এমন কম্পন ভয়ের সঞ্চার করে। এদিকে প্রথম কম্পনের পর ফের কেঁপে ওঠে এলাকা। আফটার শকের জেরে আতঙ্ক আরও পেয়ে বসে। আফটার শক অনুভূত হয় সকাল ৭টা ৩৯ মিনিটে। কম্পনের মাত্রা ছিল ৫.৬।

৮ জনের মৃত্যুর পাশাপাশি এদিনের ভূমিকম্প এলাকার প্রভূত ক্ষতি করেছে। হাসপাতাল, ব্রিজ, বিশ্ববিদ্যালয় ভবন, সাধারণ মানুষের বাড়ি, সর্বত্রই ফাটল ধরেছে। বাড়ির ক্ষতি হয়েছে। ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ রাষ্ট্র। কারণ অবশ্যই প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার। যে এলাকায় ভূমিকম্প প্রবণ বলেই পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026