World

প্রবল কম্পনে কাঁপল দ্বীপরাষ্ট্র

প্রবল কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দ্বীপপুঞ্জ নিয়ে তৈরি এমন এক দেশ যা প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থান করছে। ফলে এখানে ভূমিকম্প নতুন কিছু নয়। কিন্তু সেই কম্পনের মাত্রা যদি রিখটার স্কেলে ৬.১ হয় তাহলে সেখানে আতঙ্ক তো ছড়াবেই। যা হল রবিবার কাকভোরে। তখনও ইন্দোনেশিয়ার নুসা তেনগারা প্রদেশের মানুষের অধিকাংশেরই ঘুম ভাঙেনি। রবিবার ছুটি থাকায় হয়তো আলস্যটাও একটু বেশিই ছিল। ঠিক তখনই ভোরের সুন্দর ঘুমের মাঝেই থরথর করে কেঁপে ওঠে চারধার। খাট থেকে ফ্যান, টেবিল, চেয়ার, সোফা সবই নড়ে ওঠে। মুহুর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কম্পন অনুভূত হতেই সকলে পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব বাড়ি ছেড়ে বেরিয়ে খোলা জায়গায় চলে আসেন। ৬.১ মানে প্রবল কম্পন। কম্পনের পরেই আরও আতঙ্ক বাড়ায় সুনামির আশঙ্কা। একে ভূমিকম্পের আতঙ্ক, তার ওপর সুনামির ভয়। যদিও কম্পন তীব্র হলেও সুনামি সতর্কতা জারি হয়নি। তবে রবিবারের ছুটির দিনে ভোর থেকে সকাল হয় মুখে চোখে আশঙ্কার মেঘ নিয়ে। আফটার শকের একটা আতঙ্ক বেলা পর্যন্ত বজায় ছিল সকলের মনে।

ভোর ৪টে ৫৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের তলদেশের মাটি থেকে ৫৭৩ কিলোমিটার গভীরে। সুনামি সতর্কতা জারি না হওয়ায় একটা বাঁচোয়া। তবে মানুষের ফের স্বাভাবিক জীবনে ফিরতে বেলা গড়িয়ে যায়। এই কম্পনের জেরে কোনও হতাহতের খবর নেই। তবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা জানা যায়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026