World

ভূমিকম্প কেড়ে নিল ৩ পর্যটকের প্রাণ

সোমবার সকালে হওয়া ভূমিকম্প কেড়ে নিল ৩টি প্রাণ। নেহাতই ছুটির মজা উপভোগ করতে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে হাজির হয়েছিলেন পর্যটকেরা। দেশ বিদেশ থেকে পর্যটক এখানে উপস্থিত হন সারা বছর। আগেও লোম্বক দ্বীপ ভয়ংকর কম্পনের শিকার হয়েছিল। তছনছ হয়ে গিয়েছিল গোটা দ্বীপ। তারপর ফের সময়ের সঙ্গে সঙ্গে সেখানে পর্যটন ফিরেছে। সেখানেই এদিন কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা খাতায় কলমে কিন্তু তেমন ছিলনা। রিখটার স্কেলে ৪.৪। যাকে মাঝারি কম্পন হিসাবেই ধরে নেওয়া হয়। এমন কম্পনে আতঙ্ক ছড়াতে পারে। কিন্তু হতাহতের ঘটনা বড় একটা ঘটেনা। কিন্তু এই মাঝারি কম্পনই কেড়ে নিল ৩টি প্রাণ।

সোমবার ৩৮ জনের একটি পর্যটক দল লোম্বক দ্বীপে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট রিঞ্জানি-র কাছে কেলেপ ঝরনার তলায় আনন্দ করছিলেন। ঝরনার জল, আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য প্রাণভরে উপভোগ করছিলেন। ঠিক সে সময়েই কম্পন অনুভূত হয়। আর কম্পনের হাত ধরে শুরু হয় পাহাড়ের গা বেয়ে ধস। সেই ধসেই চাপা পড়ে যান পর্যটকেরা। ৩৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও ধসের তলায় পড়ে মৃত্যু হয় ৩ জনের।

৩ মৃত পর্যটকের মধ্যে ২ জন মালয়েশিয়ার বাসিন্দা। অন্যজন ইন্দোনেশিয়ারই বাসিন্দা। জলের ২৪ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্রস্থল। প্রসঙ্গত ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত। ফলে এখানে ভূমিকম্প নতুন কিছু নয়। এদিন যে ৩৫ জনকে ধসের তলা থেকে উদ্ধার করা হয় তাঁদের মধ্যে ২০ জনের গুরুতর আঘাত লেগেছে। তাঁদের চিকিৎসা চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026