World

বন্যা কাড়ল ৬৩টি প্রাণ, বাড়ছে মৃতের সংখ্যা

প্রকৃতি বিরূপ হলে তাণ্ডব হয়। আর সেই তাণ্ডবই প্রত্যক্ষ করছে ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ। বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। ভয়ংকর বন্যা অভিশাপের মত থাবা বসিয়েছে এখানে। ইতিমধ্যেই বন্যা কেড়ে নিয়েছে ৬৩টি প্রাণ। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। কারণ এখনও বন্যায় ভেসে গিয়ে অনেকের খোঁজ নেই। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।

একটানা বৃষ্টি হচ্ছিল। প্রবল বৃষ্টি। তাও একটানা। ফলে গত শনিবার সন্ধে ৬টার পর পাপুয়া প্রদেশের জয়াপুরা জেলার বহু গ্রামে জল ঢুকতে শুরু করে। জলস্তর হুহু করে বাড়তে থাকে। রাত যত বাড়ে ততই অবস্থা শোচনীয় আকার নিতে থাকে। ২১ জন বন্যার জেরে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বন্যার প্রকোপ মিনিটে মিনিটে বাড়তে থাকে। মানুষ পালাতে থাকেন।

স্থানীয় প্রশাসন জানাচ্ছে প্রায় ৩ হাজার মানুষ রাতেই বাড়িঘর ছেড়ে প্রাণ বাঁচাতে পালাতে থাকেন। বন্যার তোড়ে বহু ঘরবাড়ি, ব্রিজ সহ অন্যান্য নির্মাণ ভেসে যেতে থাকে। এদিকে টানা বৃষ্টিতে এখানে অনেক জায়গায় হড়কা বান দেখা দেয়। পাহাড়ি এলাকায় পাহাড়ের গা বেয়ে নেমে আসা কাদাধস পরিস্থিতি আরও ভয়ংকর করে তোলে। উদ্ধার কাজ চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026