World

সুনামি, ভূমিকম্পের পর এবার ধস কাড়ল ৯টি প্রাণ

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছেনা ইন্দোনেশিয়া। সুনামি, ভূমিকম্পের পর এবার ধস কেড়ে নিল ৯টি প্রাণ। এখনও বাড়ির পর বাড়ি ধ্বংসস্তূপের নিচে। ফলে মৃতের সংখ্যা বাড়তেই পারে। গত সোমবার রাতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পাহাড়ি এলাকায় ধস নামে। বিশাল ধস নেমে আসে পাহাড়ের ঢাল বেয়ে। প্রায় ৩০টি বাড়ি ধসের নিচে চাপা পড়ে যায়। মৃত্যু হয় ৯ জনের। এখনও পর্যন্ত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

নববর্ষকে বরণ করার মুহুর্তে জাভা দ্বীপে চলছিল বৃষ্টি। তার জেরেই ধস নামে বলে মনে করা হচ্ছে। বিশাল এলাকা জুড়ে কাদা ধসের তলায় আটকা পড়ে একের পর এক বাড়ি ও মানুষজন। মঙ্গলবারও সেখানে বৃষ্টি চলায় উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হয় উদ্ধারকারীদের। প্রসঙ্গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়ায় প্রবল বৃষ্টি হয়। এসময়ে সেখানে বন্যা, ভূমিধ্বসে জনজীবন ব্যাহত হয়। এদিনের ধসও সেই বৃষ্টিরই ফল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026