ধ্বংসস্তূপের মাঝে খুঁজে নেওয়া প্রয়োজনীয় কিছু, ছবি - আইএএনএস
গত শনিবার এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেটে জলের তলায় ধস নামে। ফলে সৃষ্টি হয় অতিকায় ঢেউ। সেই ঢেউ নিয়ে আসে ভয়ংকর সুনামি। শনিবার রাতে আগাম কোনও সতর্কবার্তা ছাড়াই সুনামি আছড়ে পড়ে সংলগ্ন স্থলভূমিতে। শুরু হয় ধ্বংসলীলা। ঢেউয়ের ধাক্কায় তছনছ হয়ে যায় বহু এলাকা। তাণ্ডব থামলে শুরু হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ যতই সরানো হয়েছে ততই বেরিয়ে এসেছে মৃতদেহ। যা বাড়তে বাড়তে বুধবারে এসে ঠেকেছে ৪৩০-এ। এখনও ২২ হাজার মানুষ সহায় সম্বলহীন।
এখনও ইন্দোনেশিয়ায় হওয়া এই সুনামিতে বহু মানুষের খোঁজ নেই। অনেকে জলে ভেসে গিয়েছেন। অনেকে হারিয়ে গেছেন ধ্বংসস্তূপের তলায়। ফলে ধ্বংসস্তূপ সম্পূর্ণ সরানো হলে আরও দেহ বেরিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…