World

সুনামির তাণ্ডবে মৃত ২২২, সাহায্যের হাত বাড়াল ইউরোপ

ভয়ংকর সুনামির জেরে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। প্রতি মুহুর্তেই বদলে যাচ্ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ২২২ ছাড়িয়েছে। শনিবার রাতে হওয়া সুনামির জেরে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। শনিবার রাত সাড়ে ৯টায় ইন্দোনেশিয়ার সান্দা স্ট্রেটের কাছে আছড়ে পড়ে সুনামি। সুনামি যে আসছে তার কোনও আগাম সতর্কতা নাকি ছিলনা। ফলে তা ক্ষতি করেছে অনেক বেশি। আগে থেকে খবর থাকলে মৃতের সংখ্যা হয়তো কিছুটা কমত।

মনে করা হচ্ছে এনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি জেগে ওঠায় সমুদ্রের তলায় ধস নামে। তার জেরে সুনামি হয়। তবে এটা খতিয়ে দেখা হচ্ছে এই সুনামির কারণ আগ্নেয়গিরির জেগে ওঠা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। কয়েক হাজার বাড়ি ভেঙে পড়েছে। সবচেয়ে বড় আতঙ্ক হল এখনও স্থানীয়রা অনেকে দ্বিতীয় সুনামি হতে পারে বলে ভয় পাচ্ছেন।

এদিকে ইন্দোনেশিয়ার এই পরিস্থিতিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সমবেদনা সহ সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছে ইইউ। এখন ইন্দোনেশিয়া রাজি হলে ইইউ উদ্ধারকাজে এগিয়ে আসতে পারে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026