World

ফের ভূমিকম্প, মৃত ৩

বৃহস্পতিবার ফের কেঁপে উঠল প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত পাপুয়া নিউগিনি এবং ইন্দোনেশিয়ার জাভা। কম্পনের মাত্রা ছিল ৬। এই মাত্রাকে তীব্র কম্পন হিসাবেই ধরা হয়। কম্পনের জেরে বহু বাড়ি কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে রাস্তায় বেরিয়ে আসেন। ইন্দোনেশিয়ার জাভা ও বালিতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হয়েছে। অনেক বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়েছে। বালি সাগরে ছিল কম্পনের কেন্দ্রস্থল।

এর কিছু পরেই কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি। কম্পনের মাত্রা ছিল ৭। তীব্র এই কম্পনের কেন্দ্রস্থল ছিল জলের ৪০ কিলোমিটার গভীরে। কম্পনের পর অতিকায় ঢেউ উঠতে চলেছে বলে সতর্ক করা হলেও পরে তা তুলে নেওয়া হয়। তবে পাপুয়া নিউগিনিতে কম্পনের মাত্রা বেশি থাকলেও এখানে এখনও কোনও হতাহতের খবর নেই। ২ জায়গাতেই কম্পন হয় স্থানীয় সময় ভোরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026