গত শুক্রবার প্রবল কম্পনে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার দ্বীপ শহর সুলাওয়েসি। ৭.৫ মাত্রার প্রবল কম্পনের পর আফটার শকও অনুভূত হয়। বেশ কিছুক্ষণ পর আছড়ে পড়ে সুনামি। ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় ৫ ফুট। এক ভূমিকম্পেই শহরের প্রচুর বাড়ি ভেঙে পড়ে। তারওপর সুনামি শেষ পেরেকটা মেরে দেয়। মুহুর্তে তছনছ হয়ে যায় একটা সাজানো শহর। একটা ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা। প্রাথমিকভাবে ভয়াবহতা প্রত্যক্ষ হলেও হতাহতের সংখ্যা পরিস্কার ছিলনা। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই একের পর এক দেহ মিলতে শুরু করে। এমন করে ৪০০ ছোঁয়ার পরও উদ্ধারকারী ও প্রশাসনের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়বে। অনেক দেহ এখনও লুকিয়ে আছে ধ্বংসস্তূপের আড়ালে।
এখানে একটি বিচ ফেস্টিভ্যালের কথা ছিল। কয়েকশো মানুষ তাতে যোগ দিতে শুক্রবার এখানে হাজির হয়েছিলেন। সমুদ্রতটে সেই বিচ ফেস্টিভ্যালে যোগ দিতে আসা বহু মানুষের খোঁজ নেই। আহত এত মানুষ যে হাসপাতাল হিমসিম খাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে চিকিৎসা। প্রশাসনের তরফে সবরকম চেষ্টা চলছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…