World

ধারাবাহিক বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১১

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া। সেই সুরাবায়া শহর এদিন কেঁপে উঠল পরপর বিস্ফোরণে। ৩টি বিস্ফোরণ হয় এদিন। যারমধ্যে ২টি মানব বোমা বিস্ফোরণ বলে মনে করছে স্থানীয় প্রশাসন। যে ফুটেজ পুলিশের হাতে এসেছে তাতে বিস্ফোরণের জেরে সুরাবায়া শহর তো বটেই, এমনকি গোটা ইন্দোনেশিয়া জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্বের সর্বাধিক মুসলিম বাসিন্দার দেশে হওয়া এই ধারাবাহিক বিস্ফোরণের দায় আইএস জঙ্গি সংগঠন স্বীকার করলেও, ইন্দোনেশিয়া পুলিশ সেকথা মানতে নারাজ। বরং সরাসরি এই বিস্ফোরণে নাম না জড়ালেও চরমপন্থি সংগঠন জামা আনশারুত দুল্লা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত করেছে পুলিশ।

এদিনের বিস্ফোরণে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জন। ৪১ জন গুরুতর আহত হয়েছেন। যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিনের সবকটি বিস্ফোরণের লক্ষ্য ছিল চার্চ। রবিবার বিস্ফোরণ ঘটানোর কারণও হয়তো ছিল। কারণ রবিবার সকালে চার্চে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য হাজির হন। ফলে সেখানে ভিড় থাকে। আর ঠিক সেই সময়েই বিস্ফোরণ ঘটাতে পারলে মৃত্যু মিছিল দীর্ঘ হবে। হয়তো এটাই ছিল জঙ্গিদের পরিকল্পনা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026