National

শ্রদ্ধা জানাতে শক্তিস্থলে রাহুল, সনিয়া, ট্যুইট করলেন প্রধানমন্ত্রী

১৯৮৪ সালের ৩১ অক্টোবর। নিজের বাসভবনের করিডরে তাঁরই ২ দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিংয়ের গুলিবর্ষণে ঝাঁঝরা হয়ে যায় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহ। তারপর ৩৪ বছর পার হয়ে গেছে। বুধবার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী। এদিন সকালেই তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর স্মৃতি সৌধ শক্তিস্থলে উপস্থিত হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রাক্তন উপরাষ্ট্রপতি আব্দুল হামিদ আনসারি। হাজির হন কংগ্রেস সভাপতি তথা ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী, পুত্রবধূ সনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এদিন ট্যুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কংগ্রেসের তরফে ট্যুইট করে ইন্দিরা গান্ধীকে দেশের সবচেয়ে শক্তিশালী নেতা বলে অভিহিত করা হয়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026