দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্ক, ছাত্রীকে ‘হেনস্থা’

ব্যাগে লেখা ছিল ব্যাগে বোমা আছে। সেটা চোখে পড়তেই সন্দেহ। আর সেই সন্দেহের কাঁধে ভর করেই এক মেডিক্যাল ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল বিমানবন্দর কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এক কাশ্মীরি তরুণী এদিন বিমানে কলকাতা থেকে দিল্লি আসেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। শ্রীনগরের রাজবাগের বাসিন্দা ওই তরুণী বাংলাদেশে মেডিক্যাল পড়েন। এদিন বাড়ি ফিরছিলেন তিনি। ঢাকা থেকে কলকাতা হয়ে দিল্লি। সেখান থেকে তাঁর বাড়ি ফেরার কথা। অভিযোগ তাঁর ব্যাগে বোমা আছে একথা লেখা দেখে তাঁকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় তাঁর ব্যাগ পরীক্ষা। সেই সঙ্গে তাঁকে আলাদা করে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। দীর্ঘক্ষণ এসব চলার পর কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছেন তিনি।

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 7, 2026

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026