World

মুখ ঘুরিয়ে অন্যদেশে চলে গেল এ দেশের বিমান

যে কোনও বিমানের যাত্রাপথ নির্ধারিত থাকে। তবে সেই যাত্রাপথের মাঝেই আচমকা রুট বদলে অন্যদেশে চলে গেল ভারতীয় বিমান।

যে কোনও বিমান কোন পথে তার গন্তব্য পৌঁছবে তা মোটামুটি নির্ধারিত থাকে। সেভাবেই শারজা থেকে একটি ভারতীয় বিমান সংস্থার বিমান আসছিল হায়দরাবাদের দিকে।

ইন্ডিগো সংস্থার বিমানটি ভারতীয় আকাশে ঢোকার আগেই আচমকা মুখ ঘোরায়। তারপর পাইলট বিমানটিকে নিয়ে চলে যান পাকিস্তানের করাচিতে।

করাচি বিমানবন্দরে সেটিকে অবতরণও করানো হয়। বিমানে থাকা যাত্রীরা ওই অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পরে তাঁদের কাছে বিষয়টি পরিস্কার হয়।

শারজা থেকে বিমানটি বেশ আসছিল। তবে মাঝ আকাশে পাইলট বিমানটিতে কিছু যান্ত্রিক গোলযোগের সন্ধান পান। তিনি কোনও ঝুঁকি নিতে চাননি।

হায়দরাবাদ কেন ভারতীয় আকাশে প্রবেশের মত সময়ও তিনি দিতে চাননি। প্রয়োজনীয় অনুমতি নিয়ে করাচি বিমানবন্দরে সেটিকে জরুরি অবতরণ করানো হয়।

বিমানটি অবতরণের পর সেটিকে পরীক্ষা করে দেখা হয় তার যান্ত্রিক সমস্যা। এদিকে যাত্রীদের আনতে ইন্ডিগোর আর একটি বিমান করাচি অভিমুখে যাত্রা করে। সেই বিমানেই ফেরেন যাত্রীরা।

সম্প্রতি ভারতের ২টি বিমান সংস্থার বিমানে একের পর এক গোলযোগ ধরা পড়েছে। স্পাইসজেট এবং ইন্ডিগো বিমান সংস্থার বিমান আকাশে ওড়াকালীন সমস্যার শিকার হয়।

যান্ত্রিক গোলযোগ ধরা পড়ার পর পাইলট কোনও ক্ষেত্রেই ঝুঁকি নেননি। জরুরি অবতরণ করান। কোনও বিমানের কোনও যাত্রীর সমস্যা না হলেও এভাবে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক পেয়ে বসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026