World

তালগাছের মত লম্বা সূর্যমুখী ফুলের গাছ, মগডাল থেকে ফুল পাড়তে আনা হল মই

তালগাছের মত লম্বা সূর্যমুখী ফুলের গাছ। শুনে অনেকের অলীক মনে হতে পারে। কিন্তু সেটাই ঘটেছে। একটা সূর্যমুখী ফুল ফুটেছে ৩৬ ফুট উঁচু গাছে।

সূর্যমুখী ফুলের বাগান অনেকেই দেখেছেন। চোখে না দেখলেও অনেকে ছবি তো দেখেছেনই। মানুষের কোমর থেকে বুক পর্যন্ত উচ্চতার হয় গাছগুলি। তাতেই ফুটে থাকে সূর্যমুখী ফুল। হাত দিয়ে অনায়াসেই তা পেড়ে নেওয়া যায়।

কিন্তু এই সূর্যমুখী গাছটি গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। তবে গাছটির পিছনে রয়েছে একটি কাহিনি। ইউক্রেনের জাতীয় ফুল হল সূর্যমুখী। সেই ইউক্রেনেই বড় হয়ে ওঠেন অ্যালেক্স বাবিচ নামে এক ব্যক্তি।

তাঁর যখন ১৪ বছর বয়স তখন তিনি ইউক্রেন থেকে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাতে। সেখানেই থাকেন তিনি। রয়েছে একটি বাগান। সেখানে তিনি একটা সময়ের পর তাঁর দেশকে ভালবেসে সূর্যমুখী ফুলের গাছ লাগান।

সূর্যমুখী গাছ লাগান তাঁর দেশকে ভালবেসে ঠিকই, তবে তিনি সেই গাছ নিয়ে নানা গবেষণাও শুরু করে দেন। কীভাবে সূর্যমুখীর মত ছোট গাছকে অনেক লম্বা করা যায় তার নানা চেষ্টা চালু করেন তিনি।

বিশ্বের উচ্চতম সূর্যমুখী গাছ, ছবি – সৌজন্যে – গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডট কম

ফলে তাঁর বাগানে একটা সময় ১৩ ফুট উঁচু সূর্যমুখী ফুলের গাছ হয়। তাতে মগডালে ফুলও ধরে। এরপর অ্যালেক্স বাবিচ সূর্যমুখী গাছকে লম্বা করার পিছনে সময় দিতে থাকেন। তাতে ফলও পান।

ক্রমশ লম্বা হতে থাকে তাঁর বাগানের সূর্যমুখী গাছ। এভাবে নানা সময়ে তা বাড়তে বাড়তে এবার ৩৬ ফুট উঁচু সূর্যমুখী গাছের মগডালে ধরল ফুল। যা দেখতে ঘাড় ব্যথা করে। পাড়তে মই লাগে।

তাঁর দেশ ইউক্রেনে এত লম্বা সূর্যমুখী নেই। নেই অন্য কোথাও। আপাতত অ্যালেক্স বাবিচের এই সূর্যমুখী গাছটিই সবচেয়ে লম্বা সূর্যমুখী গাছ। যার মগডালে ফুল ধরেছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026