Business

পাকিস্তানে চা রফতানি বন্ধ করতে তৈরি আইটিইএ

পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভারত সরকার যদি পাকিস্তানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধ করতে চায় তবে তাঁরাও চা রফতানি বন্ধ করতে তৈরি। ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, তাঁদের কাছে প্রথম হল দেশের সেনা ও আমজনতা। তারপরে ব্যবসা।

এদিকে সত্যি যদি পাকিস্তানে চা রফতানি বন্ধ হয়ে যায় তবে কিন্তু পাকিস্তান বড় বিপদে পড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ পাকিস্তানে যে চা ব্যবহার হয় তার একটা বড় অংশই পাঠাচ্ছে ভারত। তা বন্ধ হলে পাকিস্তানের ঘরে ঘরে চা বন্ধ হওয়ার জোগাড় হবে। অথবা তাদের অন্য কোনও দেশ থেকে তা আমদানি করতে হবে। যা তাদের জন্য অনেক বেশি খরচ সাপেক্ষ হবে।

জম্মু কাশ্মীরে আধাসেনা কনভয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত সরকার ব্যবস্থা নিলে যে আইটিইএ পাশে দাঁড়াতে প্রস্তুত তা এদিন পরিস্কার করে দিয়েছেন অংশুমান কানোরিয়া। এমনকি তিনি এও জানিয়েছেন, সরকার পাল্টা প্রত্যুত্তর দিলে তাঁদের ব্যবসার ক্ষতি করেও তাঁরা পাশে দাঁড়াতে সবসময় রাজি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026