কলকাতা – ১, গোয়া – ১

ম্যাচের ৬ মিনিটের মাথায় দ্যুতির পা থেকে কলকাতার করা গোল কিন্তু আখেরে কাজে এল না। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে গোয়াকে সমতায় ফিরিয়ে আনেন জফ্রে। এরপর দু’দল চেষ্টা চালিয়ে গেলেও আক্রমণ ফলপ্রসূ হয়নি। কোনও দলই বিপক্ষের জালে বল জড়াতে পারেননি। খাতায় কলমে যদিও কলকাতার আক্রমণ গোয়ার চেয়ে অনেকটাই বেশি ছিল। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে শুরু থেকেই মেক্সিকোর রেফারি কড়া হাতে ম্যাচের রাশ ধরেন। পরপর হলুদ কার্ড দেখাতে থাকেন দু’দলের খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ৭ মিনিটের ব্যবধানে দু’দলের খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত দু’দলকেই ১০ জন করে খেলোয়াড় নিয়ে খেলা শেষ করতে হয়। তবে এদিন যদি সকলের মধ্যে কেউ নজর কেড়ে থাকেন তিনি গোয়ার গোলকিপার শুভাশিস রায়চৌধুরী। বাংলার এই ফুটবলারের অসামান্য দক্ষতায় গোয়া অনেকগুলো অবশ্যম্ভাবী গোলের হাত থেকে রেহাই পায়।

 

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026