প্রতীকী ছবি
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের ছাত্র আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক ছাত্রের। ৯ তলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। এমস্ট্যাট-এর ছাত্রের এই রহস্যমৃত্যুর কারণ হিসাবে নানা বিষয় উঠে আসছে। অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবেই ক্যাম্পাসে পরিচিত ছিলেন তিনি।
উত্তরপাড়ার ছেলে হলেও থাকতেন ক্যাম্পাসের ছাত্র আবাসনে। মনে প্রাণে চাইতেন গবেষণা করতে। যদিও ছাত্রদের একাংশ মনে করছেন এখানেই সমস্যা। বাড়ির লোক নাকি তাঁকে চাকরি করতে চাপ দিচ্ছিলেন। যাতে প্রবল আপত্তি ছিল ওই ছাত্রের। যা থেকে বেশ কিছুদিন ধরে অবসাদেও ভুগছিলেন। হালেই হায়দরাবাদ থেকে ফিরে তাঁর অবসাদ বেড়ে যায়। এখান থেকে আত্মহত্যার তত্ত্ব সামনে এলেও পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। এটা খুন না আত্মহত্যা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…