গগনযান মিশনের টিভি-ডি১, ছবি – সৌজন্যে – ইসরো
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের প্রথম দিকেই ৪ মহাকাশচারী মহাকাশে পাড়ি দেবেন। সেই গগনযান সফল করতে সবদিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের কাজ চলছে পুরোদমে। পরীক্ষাও করা হচ্ছে।
তবে মানুষ পাঠানোর আগে খুব গুরুত্বপূর্ণ ৩টি উড়ান পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণের পথে হাঁটছে ইসরো যাতে মানুষ থাকবেনা। ৪ মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর আগে তা সবদিক থেকে কার্যকরি কিনা, কোথাও কোনও চিন্তার অবকাশ থাকছে কিনা তা যাচাই করার জন্য ইসরো গগনযানে মানুষ পাঠানোর আগে ৩ বার এমন অভিযান করবে। যার কোনওটিতেই মানুষ থাকবেনা। তাই যদিও বা কোনও ক্ষতি হয় তাহলে তা মানুষের ক্ষতি করবেনা।
বেঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন স্পেসক্রাফ্ট মিশন অপারেশনস শীর্ষক একটি সম্মেলনে যোগ দিতে এসে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়ে দেন, মানুষ পাঠানোর আগে ইসরো ৩টি মানবহীন যান পাঠাবে পরীক্ষামূলক ভাবে। সেটাই লক্ষ্য।
প্রথম যানটি উড়ে যাওয়ার প্রস্তুতিও চলছে। সেই সঙ্গে ইসরোর চেয়ারম্যান এটাও জানান, মানুষ পাঠানো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। যে যানে মানুষ পাঠানো হবে তা মানুষ পাঠানোর যোগ্য করে তৈরি করতে হয়।
এছাড়াও নানা দিককে উন্নত করে তুলতে হয়। মানুষকে মহাকাশে পাঠানোর পর তাঁদের ফিরিয়ে আনা এবং ক্যাপসুল থেকে বার করে আনাও সঠিকভাবে হওয়া জরুরি।
এমন নানা দিক নিশ্চিত করেই অভিযান। তবে ইসরো যে লক্ষ্যে এগিয়ে চলেছে তাও স্পষ্ট করে দেন ইসরোর চেয়ারম্যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…
কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…