SciTech

মহাকাশ থেকে মানুষ ফেরানোর পরীক্ষায় উত্তীর্ণ হল ইসরোর কর্মযজ্ঞ

মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। তার আগে সবদিক নিশ্চিত করে নিতে চাইছেন ইসরোর বিজ্ঞানীরা। সেই পথে আরও এক অতি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে ফেললেন তাঁরা।

অন্তরীক্ষে বিচরণের সময় মহাকাশচারীরা যে ভয়ানক ঝুঁকির মধ্যে থাকেন সেটা সকলেরই জানা রয়েছে। কিন্তু তার চেয়েও বেশি বিপদের আশঙ্কা তৈরি হয় তাঁদের পৃথিবীতে ফিরে আসার সময়। কারণ তাঁরা যত পৃথিবীর কাছে পৌঁছতে থাকেন ততই ঝুঁকি বাড়তে থাকে।

এজন্যই মাটি বা জল ছোঁয়ার আগে প্যারাসুটের সাহায্য নেওয়া হয় মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফেরা ক্যাপসুলকে সুরক্ষিত রাখতে। কিন্তু তীব্র গতির কারণে প্যারাসুটের দড়ি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এবার সেই পরীক্ষাতেই সাফল্য পেল ইসরো। প্যারাসুটের মুখ্য ভূমিকা পরীক্ষা করে দেখল তারা। যা ইন্টিগ্রেটেড মেন প্যারাসুট এয়ার ড্রপ টেস্টেরই একটা অংশ। আর তাতে সফল হলেন বিজ্ঞানীরা।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের জন্য তৈরি হচ্ছে। গত ৩ নভেম্বর ইসরো উত্তরপ্রদেশের ঝাঁসির ফায়ারিং ফিল্ড রেঞ্জে গগনযানের ক্রিউ মডিউলকে প্যারাসুটের সাহায্যে মাটিতে নামিয়ে আনার পরীক্ষা করে।

গগনযান মিশনটিতে সর্বমোট ১০টি প্যারাসুট রয়েছে। যাদের ৪ ভাগে ভাগ করা হয়েছে। অবরোহণ পদ্ধতিটি ২টি প্রধান সেপারেশন প্যারাসুটের মাধ্যমে শুরু হয়। এরপর ২টি ড্র্যাগ প্যারাসুট ক্রিউ মডিউলের গতি কমায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026