SciTech

চাঁদের একাংশের বয়স জানাল ভারত, তখন পৃথিবীর কি অবস্থা ছিল তাও জানাল

চাঁদের বুকে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পা রেখেছে ভারত। এবার সেই চাঁদের একাংশের বয়স বিশ্বকে জানিয়ে দিল ভারতের ইসরো। তখন পৃথিবীতে কি চলছিল তাও জানাল।

চাঁদের দক্ষিণভাগে পা রেখেছে ভারত। ২০২৩ সালে চন্দ্রযান-৩-এর সাফল্য বিশ্বকে সগর্বে জানান দিয়েছিল মহাকাশ বিজ্ঞানে ভারত কোনও অংশে পিছিয়ে নেই। চাঁদের দক্ষিণ মেরুর কাছে পদার্পণ করে ভারতের ল্যান্ডার বিক্রম।

তার পেট থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। যে চাঁদের বুকে বেশ কিছুটা পথ পরিক্রমাও করে। অনেক তথ্য সংগ্রহ করে। চাঁদের ওই অংশে সেটাই ছিল পৃথিবীর প্রথম স্পর্শ। সেই চন্দ্রযান-৩-এর সাফল্যের হাত ধরে এবার বিশ্বকে এমন এক তথ্য দিল ভারত যা আগে বিজ্ঞানীদের অজানা ছিল।

ইসরো এবং আমেদাবাদের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি-র বিজ্ঞানীরা যৌথভাবে চাঁদের যে অংশে চন্দ্রযান-৩ পা রাখে সেই স্থান সহ তার আশপাশের বিস্তীর্ণ এলাকার জিওলজিক্যাল ম্যাপিং-এর কাজ করছিলেন। সেখানে তাঁরা দেখতে পান ভূখণ্ডের বৈভিন্নতা রয়েছে।

৩ ধরনের ভূখণ্ড নিয়ে তৈরি হয়েছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের ওই বিস্তীর্ণ এলাকা। যার বয়স ৩.৭ বিলিয়ন বছর। ৩৭০ কোটি বছর আগে ওই জায়গাটি তৈরি হয়েছিল চাঁদে।

সে সময় পৃথিবীতে আণুবীক্ষণিক প্রাণের জন্ম হচ্ছিল। বলা যায় সে সময় পৃথিবীতে কার্যত কোনও প্রাণের প্রথম সঞ্চার শুরু হয়েছিল। চাঁদ সম্বন্ধে এই তথ্য অবশ্যই আগামী দিনে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে।

প্রসঙ্গত চাঁদে এখন আর্টেমিস মিশনের হাত ধরে আমেরিকা মানুষ পাঠানোর উদ্যোগ নিয়েছে। যা বাস্তবায়িত হবে খুব দ্রুত। চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে ভারতও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026