SciTech

ফের বিরল ইতিহাস গড়ল ইসরো, তৈরি হল নতুন মাইলফলক

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ফের এক নতুন ইতিহাস লিখে ফেলল। ৪৬ বছরের দীর্ঘ পথ অতিক্রম করে নতুন মাইলফলক তৈরি করল তারা।

ফের ইতিহাসের পাতায় ইসরো। এবার আরও এক নতুন সাফল্যকে হাতিয়ার করে। বুধবার সকাল ৬টা ২৩ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দেয় ইসরোর জিএসএলভি রকেট। সঙ্গে নিয়ে যায় এনভিএস-০২ ন্যাভিগেশন স্যাটেলাইট।

সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ১৫ রকেটটি মহাকাশে সফলভাবে উড়ে যাওয়ার পরই ইসরো লিখে ফেলে এক নতুন ইতিহাস। কারণ এই রকেটটি ছিল ইসরোর মহাকাশে পাড়ি ১০০ তম রকেট।

মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে ১ থেকে ১০০-তে পৌঁছতে ইসরোর সময় লাগল ৪৬ বছর। ১৯৭৯ সালে ইসরো তার প্রথম রকেট মহাকাশে পাঠায়। তারপর নানা সময় নানা রকেট ইসরো পাঠিয়েছে মহাকাশে। এদিন ছিল সেই তালিকার শততম রকেট উৎক্ষেপণ।

শুধু উত্তোলনই নয়, মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহটিকে পূর্ব নির্ধারিত স্থানে প্রতিস্থাপিত করতেও সক্ষম হয়েছে ইসরো। এনভিএস-০২ ন্যাভিগেশন স্যাটেলাইটটি প্রতিস্থাপিত হয়েছে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে।

তাদের তৈরি এই ইতিহাসের কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে ইসরো। মহাকাশ বিজ্ঞানে ভারতের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক সাফল্যের মুকুটে এক নতুন পালক জুড়ে দিল ইসরোর এদিনের সাফল্য।

১৯৭৯ সালের ১০ অগাস্ট শ্রীহরিকোটা থেকে ভারত তার প্রথম রকেট ছোঁড়ে আকাশে। যা ছিল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএলভি। ৪৬ বছর পর ইসরো তার শততম রকেটটি পাঠাল আকাশে। লিখল ইতিহাস।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026