SciTech

মহাকাশে ফের নতুন মাইলফলকের অপেক্ষায় ভারত, বাকি মাত্র কয়েকটা দিন

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একের পর এক সাফল্যের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে বিশ্বকে চমক দিয়ে চলেছে। এবার ফের মুকুটে নতুন পালক গুঁজতে চলেছে ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন বিশ্বের তাবড় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে একসারিতে উচ্চারিত হচ্ছে। আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির মত নামের সঙ্গে জুড়ে গেছে ইসরোর নামও।

কারণ ইসরোর ধারাবাহিক সাফল্য। মহাকাশ গবেষণায় ইসরো ধারাবাহিকভাবে তাদের একটার পর একটা সাফল্য বিশ্বকে উপহার দিচ্ছে। ফলে ভারতের ইসরো যে হাতেগোনা কয়েকটি প্রথমসারির মহাকাশ গবেষণা সংস্থার মধ্যে পড়ছে তা পরিস্কার হয়ে গেছে। সেই ইসরো এবার সেঞ্চুরি হাঁকাতে চলেছে।

আগামী ২৯ জানুয়ারি সেই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে চলেছে দেশ। ওইদিনই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আকাশে উড়ে যাবে জিএসএলভি-এফ১৫ রকেট।

ভারতের এই রকেট মহাকাশে পৌঁছে দেবে কৃত্রিম উপগ্রহ এনভিএস-০২-কে। যা প্রতিস্থাপিত হবে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে। ২৯ জানুয়ারি ভোর ৬টা ২৩ মিনিটে উড়ে যাওয়ার কথা ওই রকেটের। আর পুরোটা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে তা হবে ইসরোর মহাকাশে শততম অভিযান।

১৯৭৯ সালের ১০ অগাস্ট শ্রীহরিকোটা থেকে ভারত তার প্রথম রকেট ছোঁড়ে আকাশে। যা ছিল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা এসএলভি। তারপর বহু রকেট উড়ে গেছে আকাশে। নানা কাজে সঙ্গে নিয়ে গেছে কৃত্রিম উপগ্রহ থেকে মহাকাশযান।

৪৬ বছর পর ইসরো তার শততম রকেটটি পাঠাতে চলেছে আকাশে। আগামী ২৯ জানুয়ারি হতে চলেছে সেই ঐতিহাসিক দিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026