SciTech

এবার মহাকাশের সঙ্গে জুড়ে গেল মহাকুম্ভ মেলা

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সেই ইসরোর সঙ্গে এবার নাম জুড়ল বিশ্বের সর্ববৃহৎ মিলনক্ষেত্রের। যা ভারতের অন্যতম গর্ব। এক মহাযজ্ঞ সম আয়োজন।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর প্রয়াগরাজে চলা মহাকুম্ভ। এ দুয়ের আপাতদৃষ্টিতে কোনও সংযোগ থাকা মুশকিল। কিন্তু সেটাই হল। প্রয়াগরাজে চলা মহাকুম্ভের নামের সঙ্গে জুড়ে গেল ইসরোর নাম।

কুম্ভমেলাকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ মিলনক্ষেত্রে। যেখানে এবারই মনে করা হচ্ছে পুণ্যার্থীর সংখ্যা ৪৫ কোটি পার করে যাবে। ইতিমধ্যেই তা টেরও পাওয়া যাচ্ছে। পুণ্যস্নানের আশায় কোটি কোটি মানুষ হাজির হন এই পুণ্যভূমিতে। স্নান করে দেহ মনকে পবিত্র করেন ত্রিবেণী সঙ্গমে।

সেখানে প্রশাসনকেও সুবিশাল আয়োজন করতে হয় এত মানুষের সমাগমকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। প্রচুর তাঁবু তৈরি হয় থাকার জন্য। থাকে আখরা। সাধুদের কুটির। সব মিলিয়ে প্রয়াগরাজের এই গঙ্গাপারের বিশাল চত্বর সেজে ওঠে। আর তারই ছবি এবার ধরা পড়ল ইসরোর একটি কৃত্রিম উপগ্রহের ক্যামেরায়।

এটা বলাই হয় যে মহাকাশ থেকে পৃথিবীর যে হাতেগোনা কয়েকটি জায়গা দেখতে পাওয়া যায় তার একটি কুম্ভমেলার সময় পুণ্যস্নানের ত্রিবেণী সঙ্গম। এবার সেই মহাকুম্ভের আয়োজনই ধরা পড়ল রিস্যাট-১এ নামে কৃত্রিম উপগ্রহের ক্যামেরায়।

যেখানে দেখা গেছে মহাকুম্ভের রাস্তা, তাঁবু এবং অস্থায়ী পন্টুন ব্রিজের সারি। উত্তরপ্রদেশ সরকারও এই ছবিগুলির দিকে সর্বদা নজর রাখছে। কৃত্রিম উপগ্রহ মারফত পাওয়া চিত্র দেখে তারা মেলার সুরক্ষা সুনিশ্চিত করছে।

যাতে কোনও দুর্ঘটনা বা পদপিষ্টের মত ঘটনা না ঘটে। সেদিক থেকে সাহায্যই করছে ইসরোর পাঠানো উপগ্রহের পাঠানো মহাকাশ থেকে মহাকুম্ভের চিত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026