SciTech

২০২২-এই মহাকাশে মানুষ পাঠাবে ভারত, জানাল ইসরো

গত ১৫ অগাস্ট লালকেল্লায় পতাকা উত্তোলনের পর নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন ২০২২ সালের মধ্যেই মহাকাশে মানুষ পাঠাবে ভারত। ৩ জনকে পাঠানো হবে। সে ভারতের কোনও ভূমিপুত্র বা ভূমিকন্যা যেই হোন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পর মঙ্গলবার ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। প্রধানমন্ত্রীর ঘোষণা মতই ৩ জনই যাবেন মহাকাশে। মহাকাশযানটি পাড়ি দেবে শ্রীহরিকোটা থেকে। এদিন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে একথা জানান ইসরোর চেয়ারম্যান কে শিভন। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

ইসরোর চেয়ারম্যান জানান, ২০২২ সালেই পাড়ি দেবে ভারতের ‘গগন‌যান’। যে ৩ জন ভারতীয় পাড়ি দেবেন তাঁরা পৃথিবীর লো অরবিট-এই থাকবেন। মহাকাশে পৌঁছতে তাঁদের লাগবে ১৬ মিনিট। লো অরবিটে দিন সাতেক কাটাবেন তাঁরা। এই সময়ে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণা চালাবেন দেশের এই ৩ নভশ্চর। ফেরার সময়ে তাঁদের আরব সাগরে নামানো হবে বলে স্থির হয়েছে। ফিরতে অবশ্য বেশি সময় লাগবে। লাগবে ৩৬ মিনিট। পৃথিবীপৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৪০০ কিলোমিটার উপরে মহাকাশে কাটাবেন নভশ্চররা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026