SciTech

ঐতিহাসিক সাফল্য, সূর্য রহস্য জানতে প্রোবা-৩-কে আকাশে পৌঁছল ইসরো

ফের এক ইতিহাস লিখল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বৃহস্পতিবার বিকেলে ইসরোর যান যত এগোল ততই হাসি চওড়া হল বিজ্ঞানীদের মুখে।

সূর্যকে জানতে, তার রহস্য উন্মোচনে ইতিমধ্যেই আদিত্য-এল১ নামে এক যানকে সূর্যের কাছে পাঠিয়েছে ইসরো। আদিত্য তার কাজ করে চলেছে। এবার সূর্যের রহস্য উদ্ঘাটনে, সূর্যের অজানা কথা জানতে ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের প্রোবা-৩ নামে যান মহাকাশে পাঠাল।‌

এই যানকে মহাকাশে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিল ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা-র সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রোবা-৩ নামে এই যানটিকে নিয়ে মহাকাশের দিকে দৌড় দিল ভারতীয় রকেট পিএসএলভি-সি৫৯। তবে একদিন পর।

এটির বুধবার উড়ে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে কিছু যান্ত্রিক কারণে বুধবার এই যাত্রা বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার বিকেল ৪টে ৪ মিনিটে অবশেষে সেই ঐতিহাসিক মুহুর্তে দেখল ভারত।

যখন ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্রোবা-৩-কে নিয়ে আকাশে উড়ে গেল ভারতীয় রকেট। পার করল একটা একটা করে ধাপ। এভাবে ধাপে ধাপে সাফল্য পার করে তা পৌঁছল ৬০০ কিলোমিটার উপরে মহাকাশে।

প্রসঙ্গত প্রোবা-৩ হল ২টি কৃত্রিম উপগ্রহকে নিয়ে তৈরি। একটি হল করোনাগ্রাফ স্পেসক্রাফ্ট এবং দ্বিতীয়টি অকাল্টার স্পেসক্রাফ্ট। যার কাজ হবে সূর্যের ম্রিয়মাণ করোনা-কে খুব কাছ থেকে পরীক্ষা করা। সোলার রিম-এর কাছে পৌঁছে এই কাজ করবে যানটি।

সেখানেই প্রোবা-৩-র একজোড়া কৃত্রিম উপগ্রহকে তার নির্ধারিত স্থানে প্রতিস্থাপিত করতে সক্ষম হয়েছে ইসরো। এ এক অভাবনীয় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

এক, এই সাফল্যে অন্যদেশের মহাকাশযানকে ভারত থেকে ভারতীয় রকেটে পাঠানোর ব্যবস্থার রাস্তা আরও প্রসারিত হল। দ্বিতীয়ত ইউরোপিয়ান স্পেস এজেন্সির মত বিশ্বের অন্যতম এক মহাকাশ গবেষণা সংস্থা যখন ভারতে ভরসা রেখেছে তখন সকলেই ভরসা রাখার সাহস পাবে। ভারতীয় রকেট যে বিশ্বের কাছে কতটা ভরসার হয়ে উঠেছে তা ইউরোপিয়ান স্পেস এজেন্সির এই সাফল্য থেকেই স্পষ্ট।

সাড়ে ৪৪ মিটার উঁচু পিএসএলভি-সি৫৯ যে সাফল্যের সঙ্গে ৫৪৫ কিলোগ্রাম ওজনের জোড়া কৃত্রিম উপগ্রহ প্রোবা-৩-কে নিয়ে মহাকাশে সফলভাবে পৌঁছে গেল তাতে মহাকাশ বিজ্ঞানে ভারতের আত্মবিশ্বাসও অনেকটাই বেড়ে গেল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026