SciTech

মহাকাশে নতুন উচ্চতা ছুঁতে চলেছে ভারত, মিলল কেন্দ্রের জোড়া ছাড়পত্র

কেন্দ্রের ২টি ছাড়পত্রের হাত ধরে মহাকাশ বিজ্ঞানে ভারত এক নতুন শিখর ছুঁতে চলেছে। যা আগামী দিনে ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চাকে অন্য মাত্রা দিতে পারে।

মহাকাশ বিজ্ঞানে ভারত জগত সভার শ্রেষ্ঠ আসন নিতে আরও একধাপ অগ্রসর হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র ২টি প্রকল্পে কেন্দ্র ছাড়পত্র দেওয়ার পর কার্যতই খুশি মহাকাশ চর্চার সঙ্গে যুক্ত মানুষজন।

ইসরোর ২টি প্রকল্পে কেন্দ্রীয় ছাড়পত্রের কথা জানিয়েছেন ইসরো আমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই। যে ২টি প্রকল্পে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে তার একটি হল মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন। যার নাম হবে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন। যা মহাকাশে থাকবে।

ভারতীয় মহাকাশচারীরা সেখানে পৌঁছে একটা সময় পর্যন্ত থেকে প্রয়োজনীয় গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন। ২০৩৫ সালের মধ্যে এই ভারতীয় অন্তরীক্ষ স্টেশন তৈরি করে ফেলা হবে বলেই জানিয়েছেন নীলেশ দেশাই। ২০৪০ সালে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে চাঁদে ভারতীয় মহাকাশচারীর পদার্পণ এই অন্তরীক্ষ স্টেশনের হাত ধরেই হবে।

অন্য যে প্রকল্পটি ছাড়পত্র পেয়েছে তা হল শুক্রযান-১ মিশন। ভারত এবার শুক্রগ্রহের তথ্য সংগ্রহে পাড়ি দেবে। শুক্রগ্রহের কাছে পৌঁছে তাকে প্রদক্ষিণ করবে ভারতীয় যান। সংগ্রহ করবে নানা তথ্য। যা শুক্রগ্রহকে চিনতে সাহায্য করবে।

২০২৮ সালে এই শুক্রযান পাড়ি দেবে শুক্রগ্রহের উদ্দেশে। শুক্রকে প্রদক্ষিণ করা এই কৃত্রিম উপগ্রহটি সেখানে ঘুরে শুক্রগ্রহের নানা রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করবে।

পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। পৃথিবীর জন্ম যেভাবে, শুক্রের জন্মও একইভাবে হয়েছিল বলে মনে করা হায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026