SciTech

ফের মহাকাশে ফার্স্ট বয়, দেশের মুকুটে জুড়ল নতুন পালক

মহাকাশ বিজ্ঞানে দেশ যে অন্য সব দেশকে পিছনে ফেলে দ্রুত এগোচ্ছে তা ফের একবার প্রমাণ হয়ে গেল। দেশের মুকুটে জুড়ে গেল আরও এক নতুন পালক।

মহাকাশ বিজ্ঞানে ফের ইতিহাস গড়ল ভারত। যা গোটা বিশ্ব পারেনি তা করে দেখাল আইআইটি মাদ্রাজের স্টার্টআপ অগ্নিকুল। তারাই মহাকাশে এদিন ছুঁড়ে দিল অগ্নিবাণ। তৈরি করল নয়া ইতিহাস।

অগ্নিবাণ হল বিশ্বের প্রথম সিঙ্গল পিস থ্রিডি প্রিন্টেড সেমি ক্রায়োজেনিক রকেট। যা ৩০০ কেজি পেলোড নিয়ে মহাকাশে পৌঁছে যেতে পারে। মহাকাশের ৭০০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তার অবাধ গতি।

এমন এক রকেট এর আগে বিশ্বের কোনও দেশ তৈরি করতে পারেনি যার জ্বালানি হল তরল অক্সিজেন ও কেরোসিন। এটা মহাকাশ বিজ্ঞানে এক নয়া দিগন্ত উন্মোচিত করল।

অগ্নিবাণ রকেট মিশনের পর প্রধানমন্ত্রীও তারিফ করেছেন এই সাফল্যের। জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা ক্ষেত্রে এ এক স্মরণীয় মুহুর্ত। এই সাফল্য দেশের যুবশক্তির উদ্ভাবনী দক্ষতার পরিচায়কও।

এই রকেটটি যে লঞ্চপ্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেটাও একটা ইতিহাস। এই প্রথম বেসরকারিভাবে তৈরি করা কোনও লঞ্চপ্যাড থেকে দেশের কোনও রকেট মহাকাশে পাড়ি দিল।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরো যাবতীয় রকেট উৎক্ষেপণ করে থাকে। সেই শ্রীহরিকোটার ইসরোর এলাকাতেই এই নয়া লঞ্চপ্যাডটি নির্মিত হয়েছে। যেখান থেকে অগ্নিবাণ রকেট মহাকাশে পাড়ি দিল।

এই সাফল্য গোটা দেশবাসীকে গর্বিত করেছে সন্দেহ নেই। গতবছরই চাঁদের মাটি স্পর্শ করে ভারত পৃথিবীকে চমকে দিয়েছিল। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি স্পর্শ করে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026