SciTech

চাঁদে অনেক বরফ আছে, সহজেই পাওয়ার উপায় জানালেন ভারতীয় বিজ্ঞানীরা

চাঁদের ২ মেরু অঞ্চলে যে বরফের অস্তিত্বের কথা জানা যায়, তার চেয়ে অনেক বেশি বরফ রয়েছে চাঁদে। পাওয়াটাও কঠিন নয়। বলছেন বিজ্ঞানীরা।

চাঁদে বরফের অস্তিত্ব যে আছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই বরফের সন্ধান মূলত চাঁদের ২ মেরু অঞ্চলে পেয়েছেন বিজ্ঞানীরা। কিন্তু ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদে যত বরফ আছে বলে মনে করা হয় আদপে তার চেয়ে অনেক বেশি বরফ রয়েছে সেখানে।

আর সেই বরফ পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করার দরকার নেই। সহজেই পাওয়া যেতে পারে সেই বরফ। বিজ্ঞানীদের মতে, চাঁদের উপরিভাগের জমির একটু নিচেই রয়েছে এই বরফ।

মাত্র কয়েক মিটার মাটির নিচেই রয়েছে প্রচুর বরফ। কতটা বরফ? মেরুর থেকে ৫ থেকে ৮ গুণ বেশি বরফ রয়েছে চাঁদের মাটির একটু নিচেই। চাঁদের মাটিতে ড্রিল করলে এর অস্তিত্ব জানতে পারা যায়।

চাঁদের চারপাশে ঘুরতে থাকা যান থেকে শুরু করে নানাধরনের অতি উন্নত প্রযুক্তি, এসব কিছুর হাত ধরে বিজ্ঞানীরা চাঁদে জল থেকে তৈরি বরফের খোঁজ পেয়েছেন। তার ভান্ডার সম্বন্ধে ধারনা করতে পেরেছেন।

আগামী দিনে চাঁদে মানুষ যে দীর্ঘস্থায়ী থাকার বন্দোবস্ত চাইছে, তার জন্য এই বরফের মজুত ভান্ডারের খোঁজ অবশ্যই অনেকটা সাহায্য করবে। ইসরোর এই চাঁদে বরফের ভান্ডারের খোঁজ আগামী দিনে চাঁদ নিয়ে গবেষণায় অনেকটাই সাহায্য করবে।

চাঁদের মাটিতে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসাবে পা রেখেছে। ভারতের পর চাঁদে নেমেছে জাপানের যান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026