SciTech

অভিনব মিশনে হাত মেলাল ভারতের ইসরো ও আমেরিকার নাসা

অভিনব এক মিশনের জন্য বিশ্বের ২ অন্যতম শক্তিধর মহাকাশ গবেষণা সংস্থা নিজেদের মধ্যে হাত মেলাল। ভারতের ইসরো ও আমেরিকার নাসা হাত মিলিয়েছে।

বিশ্বের অন্যতম ২ শক্তিধর মহাকাশ গবেষণা সংস্থা হল ভারতের ইসরো ও আমেরিকার নাসা। চাঁদে যান নামানোর পর এখন গোটা বিশ্ব মহাকাশ বিজ্ঞানে ভারতকে সমীহের চোখে দেখছে। এবার ইসরো ও নাসা হাত মিলিয়ে ‘নিসার’ ছুঁড়তে তৈরি হচ্ছে।

স্থির হয়েছে ২০২৪ সালেই তারা নিসারকে মহাকাশে পাঠিয়ে দেবে। নিসার পাড়ি দেবে ভারত থেকে। ইসরোই তা মহাকাশে পাঠানোর দায়িত্ব নিয়েছে।

তবে প্রযুক্তিগত ভাবে ইসরো ও নাসা একসঙ্গে হাত মিলিয়েছে। নিসার মহাকাশে পৌঁছনোর পর গোটা বিশ্বের ওপর নজর রাখা শুরু করবে। প্রতি ১২ দিনে গোটা বিশ্বের জমিকে নিসার ২ বার করে দেখতে পারবে।

নিসার প্রধানত নজর রাখবে কয়েকটি বিষয়ের দিকে। যার একটি হল বিশ্বের স্থলভাগ ও জলভাগের ওপর ছড়িয়ে থাকা বরফের চাদরের দিকে।

তা কতটা গলছে, গলার পরিমাণ ও তার ফলে কি হচ্ছে তা কার্যত সবসময়ের জন্য নজরে রেখে রিপোর্ট দেবে নিসার। যা বিশ্ব উষ্ণায়নের জেরে বরফের গলে যাওয়া সম্বন্ধে আরও জানতে বিশ্বকে সাহায্য করবে।

এছাড়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের জেরে কীভাবে জমির চরিত্র বদলে যাচ্ছে তাও নজরে রাখবে নিসার। বিশ্বজুড়ে যত ছোট বড় জলাশয়, নদী রয়েছে এবং তা সংলগ্ন যত জলা জমি রয়েছে তার চরিত্র বদলের দিকেও নজর রাখার কাজ করবে ইসরো ও নাসার এই যৌথ কৃত্রিম উপগ্রহ নিসার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026