SciTech

ফের চাঁদে বিক্রম পাঠাতে চলেছে ইসরো

চাঁদের দক্ষিণ মেরুতে নামার ঠিক আগের মুহুর্তে হঠাৎ হারিয়ে যায় ভারতের চন্দ্রযান বিক্রম। সেই সঙ্গেই শেষ হয়ে যায় ভারতের চাঁদের মাটি স্পর্শ করার প্রথম চেষ্টা। সেই চেষ্টায় সফল হলে ভারতই হত বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে যান নামাতে সক্ষম হত। বিক্রম হারিয়ে যাওয়ার কষ্ট যেমন ইসরোকে গ্রাস করে তেমনই গ্রাস করে গোটা ভারতবাসীকে। চাঁদের নামার ঐতিহাসিক মুহুর্ত প্রত্যক্ষ করতে বেঙ্গালুরুতে ইসরোর দফতরে হাজির প্রধানমন্ত্রীর সামনেই কেঁদে ফেলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। এই হতাশার মধ্যেই তখন প্রশ্ন উঠেছিল আবার কী ইসরো এই প্রচেষ্টা চালাবে? প্রশ্নের উত্তর মিলল শনিবার।

শনিবার দিল্লি আইআইটি-র ‌৫০ তম সমাবর্তনে হাজির হয়েছিলেন কে শিবন। খুব স্বাভাবিকভাবেই তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা যে আবার কী বিক্রম পাঠাবে ইসরো? শিবন সময় নষ্ট না করে উত্তর দেন অবশ্যই। অর্থাৎ ফের চাঁদে পাঠানো হবে বিক্রম। ভুলত্রুটি শুধরেই যে তা পাঠানো হবে তা পরিস্কার। শিবন জানান, ফের চাঁদের দক্ষিণ মেরুতেই নামানো হবে বিক্রমকে। বিক্রমকে ল্যান্ড করানো নিয়ে নতুন করে ইসরো কাজ শুরু করেছে বলে জানান তিনি।

চাঁদের দক্ষিণ মেরুতে আজ পর্যন্ত কোনও দেশ কোনও যান নামাতে পারেনি। সেখানেই বিক্রমের নামার কথা ছিল। কিন্তু সেটি শেষ মুহুর্তে হারিয়ে যায়। এরপর কম চেষ্টা হয়নি তার সঙ্গে সংযোগ স্থাপনের বা বিক্রমকে খুঁজে পাওয়ার। কিন্তু সফল হতে পারেনি ইসরো। এমনকি নাসা নিজের মত করে চেষ্টা করে। কিন্তু নাসাও কোনও খোঁজ পায়নি। অনেকে মনে করছেন বিক্রম কোনও ক্রেটারের মধ্যে ঢুকে গিয়ে থাকতে পারে। সেখানেই হয়তো ক্র্যাশ ল্যান্ড করেছে সেটি। তবে নিশ্চিত করে কেউই জানেননা বিক্রম কোথায় হারাল। তাই সে কাহিনি ইতিহাস। এবার ফের নতুন উদ্যমে বিক্রম পাঠানোর উদ্যোগ ইসরো নিচ্ছে, এটাই হয়তো সবচেয়ে বড় খবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026