Business

ঐতিহাসিক পতন, ডলারের সাপেক্ষে ৮০ টাকা পার করল দেশের মুদ্রা

এমনটা হতে পারে সেকথা আগেই মনে করা হয়েছিল। সেটাই মঙ্গলবার সত্যি হল। ডলারের সাপেক্ষে ৮০ টাকা পার করল দেশের মুদ্রা।

এমনটা যে হওয়ারই ছিল তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। মঙ্গলবার ইতিহাসে প্রথমবার ভারতীয় মুদ্রা ডলারের সাপেক্ষে পার করল ৮০ টাকা। ১ ডলার এখন ভারতীয় মুদ্রায় ৮০ টাকার বেশি।

এটার কারণ হিসাবে বিশেষজ্ঞেরা বেশ কয়েকটি বিষয়কে তুলে ধরছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি, ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ তুলে নেওয়ার হিড়িক সহ আরও বেশ কয়েকটি বিষয়কে কাঠগড়ায় তুলছেন তাঁরা। তবে তার পরেও কিছু আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞেরা।

তাঁদের মতে, ভারতীয় মুদ্রার এই পতনের পরও ভারতীয় মুদ্রার ভীত শক্ত রয়েছে। তাছাড়া রিজার্ভ ব্যাঙ্ক যে কয়েকটি পদক্ষেপ করেছে তা পরিস্থিতিকে পরিবর্তন করার পক্ষে।

তাছাড়া বিদেশের অন্য মুদ্রাগুলি ভারতীয় মুদ্রাকে সমীহ করছে। সব মিলিয়ে ডলারের মূল্য ৮০ টাকা পার করলেও এখনই ভেঙে পড়ার মত পরিস্থিতি হয়নি।

৮০ টাকা পার করার পর এখন অনেকেরই প্রশ্ন আরও কতটা নামবে ভারতীয় মুদ্রার মূল্য? এবার কি ক্রমে তা ডলারের সাপেক্ষে ১০০ টাকা পার করবে? এমন প্রশ্নও উঠতে শুরু করেছে।

যদিও বিশেষজ্ঞেরা মনে করছেন ডলার ৮০ টাকা পার করার পর এখন কিন্তু একটা অন্য সুযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ফেরত আসতে পারে ভারতীয় বাজারে। তাঁরা বিনিয়োগ শুরু করলে কিন্তু ছবিটা ফের বদলাতে পারে বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026