গরু, প্রতীকী ছবি
রেললাইন পার হচ্ছিল ২০টি গরুর একটি দল। এদিকে ওই লাইন ধরেই ছুটে আসছিল কালকা–শতাব্দী এক্সপ্রেস। প্রবল গতির জন্য শতাব্দী এক্সপ্রেস বিখ্যাত। সেই গতিতেই ছুটে আসা ট্রেনের চালক শেষ মুহুর্তে দেখতে পান লাইনের ওপর একপাল গরু। তাদের বাঁচাতে আপৎকালীন ব্রেকও ব্যবহার করেন চালক কিন্তু শেষ রক্ষা হয়নি। গতি একটুও কমেনি ট্রেনের। গরুগুলির ওপর দিয়ে চলে যায় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় লাইনের দুদিকে ছিটকে পড়ে গরুগুলি। কিছু গরু লাইনে কাটাও পড়ে। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ। হোলাম্বি কালান ও নারেলা স্টেশনের মাঝখানে।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত হাজির হন রেলকর্মীরা। মৃত গরুগুলিকে সরানো হয় রেললাইন থেকে। তবে ৩টি গরুর দেহ খুব বাজেভাবে আটকে যায় লাইনের খাঁজে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…