State

মতুয়া অবরোধে বিপর্যস্ত রেল পরিষেবা

বৃহস্পতিবার দুপুরে ঠাকুর পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর অসম পুলিশের দ্বারা নিগৃহীতা হন বলে অভিযোগ। তারই প্রতিবাদে বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইন অবরোধ করলেন মতুয়া মহাসংঘের সমর্থকরা। ফলে প্রায় ২ ঘণ্টা আটকে পড়ে উত্তরবঙ্গ গামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টা নাগাদ পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশনে অবরোধে নামেন মতুয়া মহাসংঘের একদল স্থানীয় সদস্য। গুসকরা স্টেশনেই আটকে পড়ে অসমগামী সরাইঘাট এক্সপ্রেস। পিছনে আপ লাইনে আটকে পড়ে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস সহ আরও অনেক ট্রেন। ডাউন লাইনে একইভাবে গণদেবতা, শহীদ এক্সপ্রেস সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন আটকে যায়।

উত্তরবঙ্গের রেল যোগাযোগের বিপর্যয় ঠেকাতে উদ্যোগ নিতে হয় খোদ সাংসদ মমতাবালা ঠাকুরকেই। ফোনে তিনি তাঁর অনুগামীদের আশ্বস্ত করলে সন্ধ্যা ৭টা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026