Kolkata

স্টেশনে ঢোকার মুখেই পিছলে গেল চাকা, লাইনচ্যুত ইস্পাত

এবার ট্রেন বেলাইন হল খোদ হাওড়া স্টেশনে। বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ কারশেড থাকে প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হয় ইস্পাত এক্সপ্রেস। ট্রেনটির পিছনের বগিটি বেলাইন হয়ে যায়। ফলে হাওড়ার ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম অকেজো হয়ে পড়ে। না এখান থেকে কোনও ট্রেন ছাড়া যাচ্ছিল, না এই প্ল্যাটফর্মে কোনও ট্রেন আসতে পারছিল। যার ফলে ধৌলি এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে হাওড়া ছাড়তে পারেনি। এদিকে ইস্পাত এক্সপ্রেস লাইনচ্যুত হলেও তার জন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কারণ ট্রেনে তখন কোনও যাত্রী ছিলেননা।

এদিকে ঘটনার পরই বগিটিকে ফের লাইনে বসাতে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর অবশেষে সেটিকে লাইনে বসিয়ে ঠেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ২১, ২২ ও ২৩ নং প্ল্যাটফর্ম থেকে ফের ট্রেন চলাচল শুরু হয়। এদিকে এই প্ল্যাটফর্মগুলি আটকে থাকায় এদিন চরম দুর্ভোগের শিকার হন অনেক যাত্রী। ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026