ফাইল ছবি
অল্পের জন্য রক্ষা বলা যেতেই পারে। প্রবল বৃষ্টির জেরে পশ্চিম বর্ধমানের কুলটি ও সীতারামপুর স্টেশনের মাঝে রেল লাইনে ধস নামে। বসে যায় লাইন। জানা যাচ্ছে তার আগে এই লাইন দিয়েই পাস করে রাজধানী এক্সপ্রেস। শুধু রাজধানী বলেই নয়। এই লাইন দিয়েই শতাব্দী এক্সপ্রেস সহ অন্য ট্রেন পাস করার কথা। এসব দ্রুত গতির যাত্রীবাহী ট্রেন লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ধস নামলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। অন্তত সেই ফাঁড়া কাটল।
রেল লাইন যেভাবে বসে গেছে তাতে তা শুক্রবারই সারিয়ে তোলা সম্ভব হবে না। রেল কর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান মেরামতির কাজ শুরু হয়েছে। তবে ট্রেন চলাচল শনিবারের আগে শুরুর সম্ভাবনা নেই। ফলে এই লাইন দিয়ে যাওয়া ট্রেনগুলিকে ঝাঝা হয়ে ঘুরপথে নিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। লাইন মেরামতির কাজ চলছে জোরকদমে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…