National

ট্রেনে ঝুলে যাওয়ার মাশুল, কংক্রিটের পোস্টে ধাক্কা লেগে মৃত ৪

সকাল সাড়ে ৮টা। ভিড়ে ঠাসা ট্রেনে ঝুলেই গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছিলেন ৪ যুবক। যারমধ্যে ২ জন কলেজ পড়ুয়া। জায়গা না থাকায় অন্যদের সঙ্গে বাইরে অনেকটাই ঝুলছিলেন তাঁরা। আর ঠিক সেই সময়েই লাইনের ধারের কংক্রিটের পোস্টে তাঁদের ধাক্কা লাগে। ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চতুর্থ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় আর ১০ জন যাত্রী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত। তবে তাঁদেরও একইভাবে মৃত্যু হতে পারত।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে চেন্নাইয়ের সেন্ট থমাস মাউন্ট স্টেশনের কাছে। ভিড়ে ঠাসা ট্রেনে ঝুলে ঝুলে যাত্রা চেন্নাই বলে নয় ভারতের বিভিন্ন প্রান্তের নিত্যকার দৃশ্য। সময়ে গন্তব্যে পৌঁছনোর তাড়ায় এই ঝুঁকির যাত্রা কিন্তু কেড়ে নিতে পারে প্রাণ। যা মঙ্গলবার হল। আর এদিন বলে নয়, এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। এ রাজ্যেও শিয়ালদহ বা হাওড়া লাইনে এমন বাদুড়ঝোলা ট্রেন অফিস টাইমে হামেশাই দেখা যায়। এই ঝুঁকির যাত্রা কিন্তু কেড়ে নিতে পারে একটা জীবন। তাই যাত্রীদের একটু সতর্ক হওয়ার বোধহয় সময় এসেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026