রেললাইন, প্রতীকী ছবি
ট্রেনে ঝুলে ঝুলে আসার প্রবণতা নতুন নয়। ভিড় ট্রেনে তো বটেই। এমনকি ফাঁকা ট্রেনেও অনেকে দরজার ধারে রড ধরে ঝুলতে থাকেন। সেই ঝোলার চরম মাশুল গুনতে হল এক যুবককে। লাইনের ধারের পোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে বালিগঞ্জ স্টেশনে।
মঙ্গলবার বিকেলে শিয়ালদহমুখী একটি ট্রেনের দরজায় ঝুলছিলেন এক যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই যুবক ঝোলার সময় লক্ষ্য করেননি লাইনের ধারে থাকা পোস্ট। সময়মত নিজেকে ট্রেনের মধ্যে ঢুকিয়েও নিতে পারেননি। ফলে বালিগঞ্জ স্টেশনে ঢোকার আগে সজোরে সেই পোস্টে ধাক্কা খান তিনি। ছিটকে পড়েন নিচে। দ্রুত জিআরপি তাঁকে উদ্ধার করলেও ততক্ষণে সব শেষ। মৃত্যু হয় ওই যুবকের। পরে তাঁর দেহ তুলে নিয়ে যায় রেল পুলিশ। এর জেরে বিকেলের ব্যস্ত সময়ে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…