State

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বনগাঁ লোকাল

রবিবার সকাল প্রায় সাড়ে ৭টা। বনগাঁ লোকাল ঢুকছিল রাণাঘাট স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে। খুবই ধীর গতিতে স্টেশনে প্রবেশ করছিল গাড়িটি। স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের দাবি, সেই সময়ে ট্রেনের গতি কম থাকায় লাফ দিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চালকের কেবিনে ঢুকে পড়ে। এতে থতমত খেয়ে যান চালক। তারপরই আচমকা সে ট্রেনের চালককে মারতে শুরু করে। চালকের দাবি এতে তাঁর মনঃসংযোগ নষ্ট হয়। তাই ঠিক সময়ে ব্রেক কষতে পারেননি তিনি। যার ফল হয় মারাত্মক। ট্রেন সঠিক জায়গায় না দাঁড়িয়ে আরও এগিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে বাফারে।

বাফার ভেঙে যায়। ট্রেনের সামনের কামরাগুলি ক্ষতিগ্রস্ত হয়। তবে ট্রেনের গতি খুবই কম থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গেছে। রবিবার সকালের কার্যত ফাঁকা ট্রেনে কয়েকজন যাত্রী ছিলেন। তাঁদের ২-৪ জনের সামান্য আঘাত লাগে। চালক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাণ্ডকারখানাকে কারণ হিসাবে দাবি করলেও কেন এই ঘটনা ঘটল তার প্রকৃত কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

News Desk

বৈশাখী স্নানে দেশের পবিত্র শহরে ভক্তের ঢল, তিল ধারণের জায়গা নেই

বৈশাখী স্নানকে সামনে রেখে দেশের অন্যতম পবিত্র শহরে উপচে পড়ছে ভক্তের ভিড়। দেশের নানা প্রান্ত…

April 13, 2026

বর্ষা এবার কেমন হবে, কম বেশি না স্বাভাবিক, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দফতর

বর্ষা এবার কেমন হবে তা নিয়ে একটি বেসরকারি সংস্থা পূর্বাভাস দিলেও দেশবাসী তাকিয়েছিলেন ভারতীয় আবহাওয়া…

April 13, 2026

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026