State

স্টেশনে মহিলার শ্লীলতাহানি, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

স্টেশন চত্বরও মহিলাদের জন্য সুরক্ষিত নয়। অপেক্ষমাণ যাত্রীরা মহিলার শ্লীলতাহানি হতে দেখেও চুপ করে থাকেন। স্টেশনের সুরক্ষার দায়িত্বে থাকা সুরক্ষাকর্মীদের নজর এড়িয়ে দুষ্কৃতিরা এক মহিলাকে টেনে নিয়ে যেতে পারে অন্ধকার কোণায়। তাঁকে ধর্ষণের হুমকিও দিতে পারে। গত বুধবার রাতে জনবহুল সোদপুর স্টেশনে যা ঘটল তারপর এগুলোর কোনওটাকেই আর অমূলক বলে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা।

গত বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ সোদপুর স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে কথা কাটাকাটি চলছিল এক দম্পতির মধ্যে। অভিযোগ সে সময়ে কয়েকজন দুষ্কৃতি মদ্যপ অবস্থায় তাঁদের কাছে এসে ঝগড়ার কারণ জানতে চায়। দম্পতি জানান এটা নেহাতই তাঁদের ব্যক্তিগত বিষয়। এবার প্রশ্ন আসে তারা যে দম্পতি তারই বা প্রমাণ কী? দুষ্কৃতিদের এ প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেননি ওই দম্পতি।

অভিযোগ তারপরই স্টেশনে দাঁড়ানো এত লোকের সামনেই আচমকা ওই গৃহবধূকে টানা হেঁচড়া শুরু করে দুষ্কৃতিরা। টানতে টানতে তাঁকে কয়েকজনে মিলে স্টেশনের অন্ধকার কোণায় নিয়ে যায়। সেখানে ওই মহিলা শ্লীলতাহানির শিকার হন। স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর স্বামী। কোনওক্রমে দুষ্কৃতিদের হাত থেকে স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। দুষ্কৃতিদের সঙ্গে ধস্তাধস্তিতে তাঁর টিশার্টও ছিঁড়ে যায়। পরে জিআরপি-র কাছে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। তবে দুষ্কৃতিদের কেউ ধরা পড়েনি।

এই ঘটনার পর স্টেশন চত্বরের নিরাপত্তা ও অন্য অপেক্ষমাণ যাত্রীদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার যদি ওই মহিলার সঙ্গে এমন ঘটনা ঘটে থাকে তাহলে অন্য যাত্রীদের পরিজন কোনও মহিলার সঙ্গেও এটা ঘটতে পারে। সেক্ষেত্রে অন্য যাত্রীরা এগিয়ে আসবেন কিনা তা এখন প্রশ্নের মুখে। এটা হয়ত অন্য যাত্রীরা সেখানে ওই মহিলার সঙ্গে এমন অভব্য আচরণ হওয়ার সময় একবার ভেবে দেখতে পারতেন।

News Desk

পয়লা বৈশাখে ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভিজবে ১০ জেলা, কোথায় কেমন থাকবে আবহাওয়া

বাঙালি জীবনের এক অন্যতম উৎসব মুখর দিন পয়লা বৈশাখ। কিন্তু সেই পয়লা বৈশাখেই এবার ঝড়বৃষ্টির…

April 13, 2026

মেষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

বৃষ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

মিথুন রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

কর্কট রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026

সিংহ রাশির মঙ্গলবার চড়কসংক্রান্তির দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১৪ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 13, 2026