রাতের মালদহ টাউন স্টেশন। প্রায় মাঝরাত হওয়ায় লোকজন তেমন নেই প্ল্যাটফর্ম সহ স্টেশন চত্বরে। স্টেশনে এসে দাঁড়ায় মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। রাতের নির্জনতার সুযোগ নিয়ে আচমকা ট্রেনের সংরক্ষিত কামরায় হানা দেয় এক দুষ্কৃতি। কামরায় থাকা যুবতী মৈত্রেয়ী ঝার হাত থেকে তাঁর হ্যান্ডব্যাগ সহ মোবাইল ফোন ছিনতাই করে চম্পট দেয় ওই দুষ্কৃতি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৈত্রেয়ীও ধাওয়া করেন দুষ্কৃতিকে। তাঁর চিৎকারে মৈত্রেয়ীর সঙ্গে থাকা তাঁর বাবাও ট্রেন থেকে নেমে মেয়ের পিছু ধাওয়া করেন। তবে শেষ পর্যন্ত ছিনতাইকারী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গা ঢাকা দেয়। ব্যর্থ হয় মৈত্রেয়ীর অসমসাহসিকতার নজির রেখে দুষ্কৃতিকে পাকড়াও করার চেষ্টা।
মৈত্রেয়ীর বাবা এরপর জিআরপির কাছে খোয়া যাওয়া জিনিসের বিবরণ দিয়ে ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ট্রেন থেকে লাফ দিয়ে দুষ্কৃতিকে তাড়া করার সময় সামান্য আঘাত পান মৈত্রেয়ী। ট্রেনে বা স্টেশন চত্বরে কোনও রেল পুলিশ ছিল না বলেই জানিয়েছেন তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…