বুধবার রাতে ৬ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ থাকবে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং পরিষেবা। আইআরসিটিসি-র সাইটের রক্ষণাবেক্ষণ ও আপডেটের জন্য রাতভর এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। আইআরসিটিসি-র তরফে একথা জানান হয়েছে। বুধবার রাত পৌনে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে সাইট। ফলে ওই সময়ে ট্রেনের টিকিট সংক্রান্ত কোনও অনলাইন পরিষেবা মিলবে না। তাই যদি কারও টিকিট কাটা বা বাতিলের পরিকল্পনা থাকে তবে তা আগেভাগে করে নেওয়াই ভাল। না হলে রাতে আর কিছু হবে না। ফের বৃহস্পতিবার ভোর থেকে মিলবে পরিষেবা।
প্রসঙ্গত ওই সময়ে অ্যাপেও কেউ কোনও পরিষেবা পাবেননা। আইআরসিটিসি সাইটের রক্ষণাবেক্ষণ ও আপডেটের পাশাপাশি এর সুরক্ষার বিষয়টি নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এদিন রাতে সেই সুরক্ষার দিকটিও নিশ্চিত করতে সাইটে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে আইআরসিটিসি সূত্রে খবর।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…