ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
গ্রুপ সি ও ডি-এর জন্য ৮৯ হাজার পদে লোক নিতে চলেছে ভারতীয় রেল। যারমধ্যে গ্রুপ সি-তে নেওয়া হবে ২৬ হাজার ৫০২ জনকে। গ্রুপ ডি-তে নেওয়া হবে ৬২ হাজার ৯০৭ জনকে। যোগ্য ব্যক্তি বিবেচিত হবেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা দিয়ে। তার জন্য আবেদনপত্র নেওয়া চলছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৩১ মার্চ। সূত্রের খবর, সকলকে অবাক করে ইতিমধ্যেই এই ৮৯ হাজার ৪০৯টি পদের জন্য আবেদনপত্রের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে!
এই খবরে এক ভয়ংকর ছবি উঠে এসেছে। ভারতে বেকারের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছেছে তা এই অঙ্ক থেকেই স্পষ্ট। এখনও ওই ২ পদের জন্য আবেদনপত্র জমা দেওয়ার দিনক্ষণ শেষ হয়নি। ফলে আবেদনপত্রের সংখ্যা ২ কোটিও ছুঁতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সেটা কী হবে তা পরে জানা যাবে। কিন্তু বর্তমানে যে দেড় কোটি আবেদনপত্রের খবর সামনে এসেছে তা রীতিমত আতঙ্কের সৃষ্টি করেছে আমজনতার মনে। দেশে কর্মসংস্থানের বেহাল দশার কঙ্কালসার চেহারাটা এই আবেদনপত্রের সংখ্যা থেকেই পরিস্কার।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…