National

রেলের টিকিট হস্তান্তরের খবরে নতুন কিছু নেই!

রেলের কনফার্ম টিকিট আগেও পছন্দের কাউকে দেওয়া যেত। এখনও যায়। রেল সূত্রে তেমনই জানা যাচ্ছে। অর্থাৎ যে খবর সামনে এসেছে তা নতুন কিছু নয়। রেলের টিকিট হস্তান্তরের প্রথা আগেও ছিল। যে খবর সামনে এসেছে তা হল, টিকিট যাতে নিশ্চিত হয় সেজন্য অনেক আগেই দূরে যাত্রার ট্রেনের টিকিট কেটে রাখেন সাধারণ মানুষ। কিন্তু হতে তো পারে যে যাত্রার কাছে এসে কোনও কারণে তিনি যেতে পারছেন না। এমন হলে এতদিন টিকিট বাতিল করতে হত। ওই টিকিটেই তাঁর জায়গায় অন্য একজনকে পাঠানোর কোনও উপায় ছিলনা। আগামী দিনে ভারতীয় রেলে আর টিকিট বাতিল করতে হবে না। নিজের জায়গায় বাড়ির অন্যকাউকে পাঠানো নিয়েও চিন্তা করতে হবে না। টিকিট কনফার্ম থাকলে তা হস্তান্তরের সুযোগ আনছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ নিজের নামের টিকিট অন্য কারও নামে হস্তান্তর করতে পারা যাবে। তবে তার কিছু শর্ত আছে। যদি পরিবারের অন্য কারও নামে টিকিট হস্তান্তর করতে হয় তবে যাত্রার ২৪ ঘণ্টা আগে বড়বড় স্টেশনে থাকা চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে লিখিত দরখাস্ত দিতে হবে। কাকে টিকিট দিতে চান তারও বিস্তারিত তথ্য দিতে হবে।

অনেক সময়ে বিয়ের অনুষ্ঠানের জন্য অনেকের টিকিট একসঙ্গে কাটা হয়। সেক্ষেত্রেও নাম পরিবর্তন করা যাবে। তবে মোট টিকিটের ১০ শতাংশের বেশি নয়। আবার কোনও ছাত্র বা ছাত্রী তার টিকিট হস্তান্তর করতে চাইলে সেজন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিয়ে আসতে হবে তাদের। আর যার নামে হস্তান্তর হবে ওই টিকিট তাকেও ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই ছাত্র বা ছাত্রী হতে হবে। এনসিসি ক্যাডেটদের ক্ষেত্রেও মোট টিকিটের ১০ শতাংশ হস্তান্তর করা যাবে। তবে সব ক্ষেত্রেই একবারই এই সুযোগ পাওয়া যাবে। একবার হস্তান্তর হওয়ার পর ফের সেই টিকিট হস্তান্তর করার আর কোনও সুযোগ থাকবে না। আর অবশ্যই সব ক্ষেত্রে ট্রেন ছাড়ার সময়ের ২৪ ঘণ্টা আগে নাম বদলের জন্য দরখাস্ত জমা দিতে হবে। তবে এর মধ্যে নতুন কিছু নেই বলেই রেল সূত্রে খবর।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026