State

মোবাইল হাতিয়ে যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতিরা

মালদহে এক যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতিরা। তাও কেবল একটা মোবাইল হাতানোর জন্য। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি লক্ষ্মণ রায় নামে ওই ব্যক্তি। সূত্রের খবর, ওই ব্যক্তি মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা। তাঁর শ্বশুরবাড়ি কাটিহারে। হাটেবাজারে এক্সপ্রেস ধরে হোলি উপলক্ষে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।

মালদহ টাউনের কাছে যখন ট্রেন, তখন তাঁর কাছে থাকা একটি দামী মোবাইলের দিকে নজর পড়ে কয়েকজনের। অভিযোগ তারা ওই মোবাইলটি আচমকা ছিনিয়ে নেয়। তারপর ট্রেন থেকে নামার চেষ্টা করে। মোবাইল উদ্ধার করতে লক্ষ্মণ রায় তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে পাল্টা লক্ষ্মণবাবুকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় দুষ্কৃতিরা। ভাগ্যক্রমে তখন মালদহ টাউন স্টেশন দিয়ে পাস করছিল ট্রেন। আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মণ রায়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জিআরপি। পুলিশ দুষ্কৃতিদের খোঁজ শুরু করেছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026